দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মো. সুমন শেখ (৪৪) এবং নারিকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) মারা গেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
নিহত সুমন শেখ মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
সুমনের স্ত্রী সোনিয়া বেগম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে যান সুমন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে। তিনি ডাব-নারিকেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল শিকদার জানান, সকালে বাড়ির কাছের একটি বাড়িতে ডাব-নারিকেল পাড়তে গিয়েছিলেন হিরু। সেখানে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাকিল খান বলেন, সুমন শেখ ও হিরু হাজরাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পৃথক ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
যে আই